ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
প্রকাশিত : জুলাই ১, ২০২৬
আপডেট: জুলাই ১, ২০২৬
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সেগুনবাগান এলাকায় সাদিকুল ইসলাম (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) সকালে মধুপুর পৌর শহরের সেগুনবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদিকুল ইসলাম মধুপুরের বিল্লাল ড্রাইভারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদিকুলের পরিবার সেগুনবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। সাদিকুল সকালে নাস্তা করে তার রুমে ছিল। পরিবারের লোকজন প্রতিদিনের মত বাসার বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে সাদিকুল তার রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বাসার পাশ দিয়েই যাতায়াতের রাস্তা। রাস্তা দিয়ে চলাচলরত লোকজন জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন জানালা দিয়ে বাঁশের সাথে দা বেধে ফাঁস দেওয়া ওড়না কেটে দেয়। পরে পরিবার ও আশেপাশের লোকজন দরজার লক কেটে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার সহযোগীদের নিয়ে ঘটনাস্হলে পৌছলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার জানান, ঘটনাস্হলে পৌছে আহত সাদিকুলকে উদ্ধার করে আমাদের গাড়ীতে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক জানান, আমি ঘটনা জানতে পেরেছি। বর্তমানে লাশটি হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram