ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৮
প্রকাশিত : জুন ১৭, ২০২৬
আপডেট: জুন ১৭, ২০২৬
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ইছামতী নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য মামুনুর রহমান জানান, “সকালে ইছামতী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। আমিও খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানায় ইছামতী নদীতে ভাসছিলো। উদ্ধারের পর আমরা কেউই মরদেহ চিনতে পারিনি।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে ফোন করে। খবর পেয়ে আমরা আসি। যেহেতু মরদেহ নদীতে ভাসমান সেহেতু সিরাজগঞ্জ নৌপুলিশকে খবর দিলে তারা আসলে মরদেহ পানি থেকে তোলা হয়। মরদেহের পরনে কোন কাপড় ছিলো না। গায়ের চামড়া অনেকাংশে খুলে গেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram