ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৩
প্রকাশিত : জুন ১২, ২০২৬
আপডেট: জুন ১২, ২০২৬
প্রকাশিত : জুন ১২, ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান নিখোঁজ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছে সে। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮:২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেনা।

আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়না যায়নি জিসানের। এই ঘটনায় তার বড় ভাই দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, গতকাল রাতে বাড়ীতে আসার কথা ছিলো। কিন্তু এশারের নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেইসবুক ডিএকটিভ করা হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোন খোঁজ দিতে পারিনি।

দাউদকান্দি উপজেলা যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে বাড়ি ফিরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মো. সামছুল আলম প্রধান বলেন, আমি অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী তদন্ত চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram