

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁন (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁনের ছেলে।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোপিনাথপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী বোঝাই ওই ভ্যান গড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইয়ুব খাঁন নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

