ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
প্রকাশিত : মে ১৮, ২০২৬
আপডেট: মে ১৮, ২০২৬
প্রকাশিত : মে ১৮, ২০২৬

বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএসের হুঁশিয়ারি

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ফের কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর এজিএস এস এম সালাম সাব্বির।

রাকসু এজিএস বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে স্থায়ীভাবে এবং বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেন থামানোর বিষয়ে আবারও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বিভিন্ন অজুহাত ও প্রক্রিয়াগত জটিলতার কথা তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাকসু এজিএস বলেন, “আমি স্পষ্টভাবে বলে এসেছি— এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং এটি বাস্তবায়ন করতেই হবে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি এবারও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় এবং বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামে, তাহলে বিশ্ববিদ্যালয় স্টেশনের উপর দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারবে না; করতে দেওয়া হবে না।”

তার এই বক্তব্যের পর ক্যাম্পাসজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের অনেকে বলছেন, ঈদে বাড়ি ফেরা ও ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি অত্যন্ত জরুরি।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ জানান, আমাদের একটা কমিটি আছে, যেই কমিটি এই টাইপের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সাব্বির আসার পরে আমি সেই কমিটিতে এই বিষয়গুলো পাঠিয়েছি। কমিটি পর্যালোচনা করে দেখবেন রাবি স্টেশনে ট্রেন বিরতি দেয়া যায় কিনা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টেশন থাকা সত্ত্বেও সেখানে ট্রেন থামে না। সকাল ৬ টাই ট্রেন ধরতে গেলে তখন রাজশাহী রেলস্টেশনে যেতে ১২ টাকার ভাড়া ৩০ টাকা হয়ে যায়। আবার রাতে স্টেশনে পৌঁছানোর পরেও এক‌ই অবস্থা বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের স্টেশনে ট্রেন থামলে আমাদের ভোগান্তি কমবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram