ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০০
প্রকাশিত : মে ১২, ২০২৬
আপডেট: মে ১২, ২০২৬
প্রকাশিত : মে ১২, ২০২৬

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা, চূড়ান্ত দল ঘোষণা করল বসনিয়া

২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামী ১১ জুন। ইতোমধ্যেই বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। উদ্বোধনী অনুষ্ঠান, টিকিটিং, দর্শকদের যাতায়াতসহ নানা প্রস্তুতির পাশাপাশি এখন সবচেয়ে বড় আগ্রহের বিষয় দল ঘোষণা। সোমবার (১১ মে) রাতে শেষ হয়েছে দলগুলোর প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘোষিত ৫৫ সদস্যের দল জায়গা পাননি ফরোয়ার্ড পাওলো দিবালা। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা। অন্যদিকে নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। এদিকে সবাইকে চমকে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়া।

ফিফার নির্ধারিত ডেডলাইন অনুযায়ী, অংশগ্রহণকারী ৪৮টি দেশকে ১১ মের মধ্যে নিজেদের প্রাথমিক দল জমা দিতে হয়েছে। নিয়ম অনুযায়ী, এই তালিকায় সর্বনিম্ন ৩৫ জন থেকে সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে কিংবা টুর্নামেন্ট চলাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে পরিবর্তিত খেলোয়াড় অবশ্যই এই প্রাথমিক তালিকা থেকেই নিতে হবে। তবে দেশগুলো চাইলে তাদের প্রাথমিক স্কোয়াড প্রকাশ নাও করতে পারে। ফিফাও আনুষ্ঠানিকভাবে এসব তালিকা প্রকাশ করে না।

এবারের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। প্রতিটি দল সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন ফুটবলার নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবে।

যদিও ফিফার নির্ধারিত সময়ের আগেই যেকোনো দেশ নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাজিল ১৮ মে, পর্তুগাল ১৯ মে,জার্মানি ২১ মে এবং ইংল্যান্ড ২২ মে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে।

সবশেষে ২ জুন একসঙ্গে বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে ফিফা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram