ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৫
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬
আপডেট: এপ্রিল ২৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গ্রেফতার ৫ জনকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। সন্ধ্যায় আদালতের বিচারকের কাছে ৪ আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

জবানবন্দি দেওয়া আসামিরা হলেন– মোহাম্মদ সোহাগ (৩০), ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাত হোসেন জুয়েল (২৭)।

অপর আসামি ইসমাইল হোসেন জনিকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়ে মৃত্যু হয় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতাররা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কুমিল্লা শহরে যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করতো। ঘটনার রাতে তারা জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি এলাকায় চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram