ঢাকা
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৪
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬
আপডেট: এপ্রিল ৭, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

নারায়ণগঞ্জে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের শহীদুল্লাহর ছেলে জহিরুল (৪৫) এবং ঈমান উদ্দিনের ছেলে কালু (৪০)।

সোমবার রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বিশনন্দী কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে গাজা বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা দুটি বস্তার ভিতরে কষ্ট টেপ মোড়ানো অবস্থায় ১১ টা পুটলির মধ্যে ২ কেজি করে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে ৮ কেজি গাঁজা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। থানা পুলিশ লুট হয়ে যাওয়া গাঁজা উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় ৩ জন লোক গাঁজা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। এ সময় গাঁজাসহ দুজনকে আটক করি, শুকুর আলী নামে আরেকজন পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত দুজনকে মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। লুট হয়ে যাওয়া গাঁজা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram