ঢাকা
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৩
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬
আপডেট: মার্চ ৩১, ২০২৬
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

কক্সবাজারে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন এবং অননুমোদিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

সম্প্রতি জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সাশ্রয় এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ফিটনেসবিহীন যানবাহন এবং অনুমোদনহীনভাবে পরিচালিত সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোটরযান চালকদের বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন নিয়ে সড়কে চলাচল না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে সড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং দুর্ঘটনা কমানো সম্ভব হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram