ঢাকা
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪২
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬
আপডেট: মার্চ ৩০, ২০২৬
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

ইউটিউব দেখে কৃষি জমিতে গাঁজা চাষ, ২৫টি গাছসহ একজন আটক

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ শেখার অভিনব কাহিনী নিয়ে আলোচনায় কৃষক মো. বিল্লাল হোসেন (৪০)। তবে তার এই কৃষি উদ্যোগ শেষ পর্যন্ত পুলিশের হাত ধরেই ধরা পড়ে। রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের একটি কৃষি মাঠে অভিযান চালায় পুলিশ। সেখানে ধানের ফসলের আড়ালে গাঁজা গাছ চাষ করছিলেন বিল্লাল।

এ সময় জমি থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার এবং অভিনব এই মাদক কারবারের ঘটনায় বিল্লাল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত বিল্লাল সাইসাঙ্গা গ্রামের ছৈয়াল বাড়ির মো. মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপপুলিশ পরিদর্শক জুমায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই জমিতে অভিযান পরিচালনা করে ২৫টি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করে এবং বিল্লাল হোসেনকে আটক করে।

অভিযোগ স্বীকার করে বিল্লাল হোসেন বলেন, ইউটিউব দেখে শিখেছি কীভাবে গাঁজা গাছের পরিচর্যা করতে হয়। পরে পরিচিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বীজ সংগ্রহ করে ধানের আবাদের সঙ্গে পরীক্ষামূলক ভাবে গাঁজার চাষ শুরু করি। সম্প্রতি গাঁজা বিক্রয় করেও জীবিকা নির্বাহ করেছি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ২৫টি কাঁচা গাঁজা গাছসহ আটককৃত মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে সোমবার (৩০ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সচেতন মহলের কাছে তথ্য সহযোগিতা চাই।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram