ঢাকা
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬
আপডেট: মার্চ ২৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

সাতকানিয়ায় ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৫

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইজিবাইকে যাত্রী ওঠার সময় পেছন থেকে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫)। তাদের বাড়ি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারীগামী যাত্রী হিসেবে তারা ইজিবাইকে উঠছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ইজিবাইকটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram