ঢাকা
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৫
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬
আপডেট: মার্চ ২৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি

লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অটোরিকশার গ্যারেজ, ফলের দোকান, মুদি দোকান, গো-খাদ্যের আড়ত, ওষুধের দোকান ও ফার্নিচারের দোকানসহ প্রায় ২০ জন ব্যবসায়ীর অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, এই ভয়াবহ আগুন আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন। অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রুবেল পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram