ঢাকা
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৪
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬
আপডেট: মার্চ ২৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হামলার শিকার আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মৃত আলী হায়দার ওই গ্রামের জমাদ্দার বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ হাজেরা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। আটককৃত গৃহবধূ একই বাড়ির কলিম উদ্দিনের স্ত্রী।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদউল্যাহ গাজী জানান, গত সোমবার (২৩ মার্চ) সকালে শিকার আলী হায়দার গংদের সাথে একই বাড়ির কলিম উদ্দিন ও ফয়েজ আহাম্মদ গংদের সাথে একই বাড়ির পারিবারিক কবরস্থানের সম্পত্তিতে থাকা গাছগাছালি কাটা নিয়ে মারামারির সৃষ্টি হয়। এসময় কলিম উদ্দিন গংরা শিকার আলী হায়দারকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি বারিসহ কিল ঘুষি ও লাথি মারিয়া মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মারা যায় আলী হায়দার।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, আলী হায়দারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হাজেরা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram