ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৯
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬
আপডেট: মার্চ ১৮, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পিতা ও শিশুপুত্র নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকার শিবপুর কলাহাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজির ছেলে কাউসার ইমাম (৩৫) ও তার ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৮৩৬৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো রঙের পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাউসার ইমাম ও তার শিশুপুত্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের প্রাণহানি ঘটে। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুতগতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram