ঢাকা
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৬
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬
আপডেট: মার্চ ১৮, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

ঢাবি'র কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের (ঢা‌বি) কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার‌সি ভাষা ও সা‌হিত্য বিভা‌গের অধ্যাপক ড. আবুল কালাম সরকার‌।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ থে‌কে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিএ (সম্মান) পরীক্ষায় সম্মিলিতভাবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি এটর্নী আলমগীর স্বর্ণ পদক ও কলা অনুষদে প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বৃত্তি লাভ করেন। এমএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি লাভ করেন ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ফারসি ও উর্দু বিভাগে ফারসি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।বর্তমানে তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।

তিনি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গানুবাদে ফারসি সাহিত্যচর্চা ১৯৭১-২০০৫ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন।

ড. সরকার রচিত ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত গ্রন্থ বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় তিনি ২০১৮ সালের 'ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স' লাভ করেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত ৫০টিরও অধিক আন্তর্জাতিক সেমিনারে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তি‌নি। দেশী-বিদেশী জার্নালে এ প্রর্যন্ত তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫৩টি।

ফারসি ভাষা শিক্ষাবিষয়ক গ্রন্থ গামে আউয়াল ইরানের সাদি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়। তার রচিত তাঙ্গেশেকার দার বাংলাদেশ গ্রন্থটি ইরানের আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত MoU-এর অংশ হিসেবে প্রকাশিত হয়। এ গ্রন্থটি বিদেশে প্রকাশিত গ্রন্থ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় ড. সরকার ২০২৫ সালের 'ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স' লাভ করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram