ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৮
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬
আপডেট: মার্চ ১০, ২০২৬
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার-৩

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল ২৪ ঘন্টা না যেতেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি স্থান থেকে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত স্থান থেকে বস্তার ভেতর থেকে গুলিভর্তি অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৯ মার্চ) দিনভর পৃথক অভিযানে ঘটনাটির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফর রহমান পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নগরীর প্রানকেন্দ্র নিতাইগঞ্জস্থ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরহাদ আহম্মেদ ও হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে বন্দর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram