ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৩
প্রকাশিত : মার্চ ২, ২০২৬
আপডেট: মার্চ ২, ২০২৬
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

রাজবাড়ীতে ট্রাক চাপায় প্রবাসীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ট্রাক চাপায় জিলাল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিলাল হোসেন রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড ভবানীপুরের দামেজ উদ্দীনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কালুখালীর মাজবাড়িতে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জিলাল ঘটনাস্থলেই মারা যান।

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, জিলালের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram