ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪১
প্রকাশিত : মার্চ ২, ২০২৬
আপডেট: মার্চ ২, ২০২৬
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় সোমবার (২ মার্চ) বিকাল ৩:৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত এবং গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার দিক থেকে ছেড়ে আসা নাভানা ঔষধ কোম্পানির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-২১-৪৪৩৭) এবং বরিশালের দিকে আসা যাত্রীবাহী সিএনজি (বরিশাল মেট্রো ধ ১১-২১৩৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় সিএনজিতে থাকা একই পরিবারের চারজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

সিএনজি চালক এবং ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং ঘটনার তদন্ত চলছে।

স্থানীয়রা এবং প্রশাসন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, মহাসড়কের এই অংশে গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করতে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram