ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মানিকঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত ও অপরজন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরংগাইল-টাংগাইল আঞ্চলিক সড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই বন্ধু আশিক ও আলামিন মোটরসাইকেলযোগে নাগরপুর থেকে মানিকগঞ্জের বরংগাইল যাচ্ছিল। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা লাগে। এতে দুজনেই ছিটকে রাস্তার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক মারা যায় ও আলামিন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নিহত আশিক (২২) কলিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণির ছাত্র ও টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের মওলা মিয়ার ছেলে। আর আহত আলামিন (৩২) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের মোঃ ফজল মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

ঘিওর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram