ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

দর্শনায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে। সে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি ঘটনাস্থলেই মারা যায়। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন, ঘটনাটি শোনা মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram