ঢাকা
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

চোরাই পথে আর কোন নির্বাচন হবেনা, সমস্ত চোরাগলি বন্ধ করে দেব: ডা. শফিকুর রহমান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চোরাই পথে আর কোন নির্বাচন হবে না, করতে দেবো না, সমস্ত চোরাগলি বন্ধ করে দেব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি তার এক্স আইডি হ্যাকের ব্যাপারে বলেন, আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে নিষ্পত্তি হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে পুঁজি করে ব্যবসা করছে। এ ধরনের নোংরা রাজনীতি দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

ডা. শফিকুর রহমান বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। তারা আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। নারী ইস্যুকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাইয়ে যুবসমাজ বুকের রক্ত দিয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। এসময় হ্যাঁ ভোটের পক্ষে ও প্রচারণা চালানো। তিনি বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ গলায় হাত ডুকিয়ে ফেরত আনা হবে।

তিনি আরও বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামী দলের সরকার হবে। আমি জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।

পরে কৃষিভিত্তিক কিশোরগঞ্জ জেলাকে শিল্পে পরিণত করা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি ব্যক্ত করে ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয় করার আহবান জানান।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর ডাক্তার কর্নেল জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী এডভোকেট রোকন রেজা, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, কৃষ্ণচন্দ্র বসাক প্রমুখ নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram