ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন শান্তিপূর্ণ হবে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা এবার খুব শান্তিপূর্ণ হয়েছে, আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে, কয়েকদিন আগে সরস্বতী পূজাও শান্তিপূর্ণ হয়েছে। ইলেকশনও খুব শান্তিপূর্ণ হবে।

আজ সোমবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানও বক্তব্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, গত দুটি পূজায় আমরা নিরাপত্তা অ্যাপ ব্যবহার করেছি। এই অ্যাপ ভালোভাবে কাজ করছে। এখানে ৪২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে, পূজামণ্ডপ ছিল ৩৩ হাজার। ওখানেও সুরক্ষা অ্যাপ কাজে দিয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকি মোকাবিলায় ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এই নির্বাচনে সারা বাংলাদেশে এক লাখ সেনাবাহিনী, এক লাখ ৫০ হাজার পুলিশ, ১০ হাজার র‍্যাব, পাঁচ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, পাঁচ হাজার কোস্টগার্ড, ছয় লাখের মতো আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অ্যাডিশনাল হিসেবে আমরা বিএনসিসি নিয়োগ করছি।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বডি ক্যামেরা রাখা হয়েছে। এবার কেউ পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গায় আছে। আগে স্টাফিং করে চলে গেছেন, এবার ছবি উঠে যাবে। ড্রোন থাকছে, কোথাও কোনো গন্ডগোল করলে ইনফরমেশন চলে যাবে। ডগ স্কোয়াডও থাকছে।

তিনি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। দুর্গম এলাকা বিবেচনায় উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড ও নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব ছাড়াও বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ ইউএনও এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram