ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে চাই: চট্টগ্রাম জেলা প্রশাসক

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে হবে। সততা, ঈমান ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেক কখনো বিক্রি করা যাবে না।

তিনি বলেন, “আপনাদের প্রতি আমরা কঠোর হতে চাই না। সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে এই দেশ গড়তে হবে। কোনোভাবেই বেঈমানি করা যাবে না। বেঈমানের স্থান এ দেশে কখনো হয়নি। আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চাই। কোনো ধরনের গাফিলতি নির্বাচন কমিশন সহ্য করবে না। আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে ‘মব’ সৃষ্টি হতে পারে। বিষয়টি মাথায় রেখে প্রত্যেক ভোটগ্রহণ কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “বিগত সময়ের পঁচা নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছেন। আমাদের পূর্বসূরিরা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করে দিয়েছে। এবার আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। এবারের নির্বাচনে চাপ না থাকলেও দায় রয়েছে। তাই বৈধ আদেশ ও নির্দেশনা পালনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কাউকে ভয় পাবেন না। পেশিশক্তির কোনো চাপ এলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও পালন করবে। কোনো ভোটকেন্দ্রে গন্ডগোলের খবর পেলে ২–৩ মিনিটের মধ্যেই সেনাবাহিনী সেখানে পৌঁছে যাবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ, বিভিএম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram