ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৮
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

ভোটের প্রচারে তারেক রহমানের সঙ্গে জোবাইদা— কী বার্তা দিচ্ছে?

ত্রয়োদশ জাতীয় সামনে রেখে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের প্রধানরা এখন ভোটের প্রচারে। বিএনপি জোটের পক্ষে দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং ১১ দলীয় জোটের পক্ষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশজুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণায় একে-অপরের সমালোচনার পাশাপাশি প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। ১১ দলীয় জোটের প্রচারণায় ডা. শফিকুর রহমানের সঙ্গে শরিক দলের জ্যেষ্ঠ নেতাদেরও দেখা যাচ্ছে।

অন্যদিকে, সারাদেশে বিএনপির প্রচারণার পোস্টার বয় দলের চেয়ারম্যান তারেক রহমান। তার কথা শুনতেই জনসভাগুলোতে আসছেন হাজার-হাজার মানুষ।

তবে, তার সাথে সবখানে ছুটে যাচ্ছেন সহধর্মিণী জোবাইদা রহমান-ও। স্বভাবতই তাকে নিয়ে আগ্রহ আছে রাজনৈতিক অঙ্গনের মানুষজনের। তিনি রাজনীতিতে আসবেন নাকি মেয়ে জায়মা রহমান আসবেন, এ নিয়ে?

ত্রয়োদশ জাতীয় সংসদে তারেক রহমান ঢাকা ও বগুড়া থেকে দুইটি আসনে নির্বাচন করায় প্রশ্ন-ও আসছে, দুইটি আসনে যদি তিনি জয়ী হোন, ছেড়ে দেয়া আসনে জোবাইদা নাকি জায়মা রহমানকে প্রার্থী করা হবে?

এর মধ্যে তারেক-জোবাইদা কন্যা জায়মাকেও দলটির পক্ষ থেকে সামনে আনতে দেখা যাচ্ছে। তাই মা-মেয়ের ভবিষ্যৎ রাজনীতিতে আসা নিয়ে জনমনে যেমন আগ্রহ আছে, তেমনি আছে প্রশ্ন।

হয়তো কদিন পরেই জানা যেতে পারে এর উত্তর; বা আরও সময় লাগতে পারে। তবে আপাতত দৃষ্টিতে স্বামীর সঙ্গে প্রচারণায় জোবাইদা রহমানের যে উপস্থিতি, সেটিকে নানাজনে নানাভাবে দেখছেন।

কারও মতে, বৈশ্বিক রাজনীতির মঞ্চে নেতারা যেমন ভোটের প্রচারণায় সাথে নেন স্ত্রীকে, এটিকে এভাবেও দেখা যেতে পারে। দীর্ঘসময় তারেক রহমান যুক্তরাজ্যে থাকায় তার মধ্যে নানা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনেরই অংশ হতে পারে এটি।

এর একাধিক ভিন্ন বক্তব্য-ও পাওয়া যাচ্ছে, পেশায় চিকিৎসক জোবাইদা রহমানের ইমেজ আগে থেকেই বেশ পজিটিভ। তরুণদের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য নেই; বরং তাকে শিক্ষিত-মার্জিত বলেই সম্বোধন করা হচ্ছে। তাই তারেক রহমানের সঙ্গে নির্বাচনী প্রচারণায় জোবাইদার উপস্থিতি বরং বিএনপির জনসভার কাটতি বাড়াচ্ছে। আছে নারী ভোটারদের আকৃষ্ট করার বিষয়-ও।

সেই সাথে বাংলার আট-দশটি সাধারণ পরিবারের মতো দেখা যেতে পারে, স্বামী যে লড়াইয়ে নামলেন, তাতে উৎসাহ জোগাতে পাশে থাকা।

ঠিক আশি-নব্বইয়ের দশকেও তারেক রহমানকে দেখা গিয়েছিল মায়ের পাশে রাজপথে। কখনো মিছিলে, কখনো মায়ের বক্তৃতার ডায়াসের পাশে। সেই পুনরাবৃত্তি আবার দেখা যাচ্ছে জিয়া পরিবারে। এবার স্বামীর পাশে স্ত্রী। যা আবার বিশ্ব নেতাদের মতো নির্বাচনী প্রচারণার কথা মনে করিয়ে দিচ্ছে মানুষকে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram