ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬

খাগড়াছড়িতে উপজেলা এবং পৌর শ্রমিকলীগ সভাপতির বিএনপিতে যোগদান

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ শে জানুয়ারী) রাতে রামগড় বাজারে ধানের শীষের সমর্থনে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি চলাকালীন ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন, রামগড় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এসময় যোগদানকৃতরা বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ২০০১-২০০৬ সালে এমপি থাকাকালীন পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। ওনার শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির বার্তার কারণেই তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram