ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৪
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬

বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে দুই দিনে জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলামের হাতে ফুল দিয়ে জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে বিএনপিতে যোগ দেন।

এর আগের দিন বুধবার বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যরিষ্টার শেখ মোহাম্মদ জাজির হোসেন, বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ধানের শীষের প্রার্থী সোমনাথ দে হাতে ফুল দিয়ে বিভিন্ন থানা ও ইউনিয়নের জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের আরো আড়াইশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাতে রামপালে বিএনপিতে যোগ দেয়া উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের জানান, ১৯৯৫ সালে ছাত্রশিবিরের মধ্য দিয়ে আমি রাজনীতি শুরু করি। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই, তারা মানুষকে বিভ্রান্ত করে বেহেস্তের টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। এ ছাড়া এ এলাকার বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ এই আসনে ধানের শীষের প্রার্থীর কর্মকান্ডে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা বিএনপির রাজনীতি করব।

রামপালের উজলকুড় ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মোল্লা মহসিন জানান, তারুণ্যের প্রতীক তারেক রহমান এখানে এমন একজন সৎ, নির্ভীক ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। ড. ফরিদ বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের নিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, শুধু রামপালেই নয়, গত দুই দিনে জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রতি আস্থা রেখে জামায়াতসহ বিভিন্ন দলের যে তিন শতাধিত নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন তাদেও দলে স্বাগত জানাই। এই যোগদান সংসদ নির্বাচনসহ আগামীর কর্মকান্ড আরও ত্বরান্বিত করবে। তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মিশন-ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram