ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৫
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫
আপডেট: অক্টোবর ৩০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

যুদ্ধবিরতি পুনর্বহালের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (২৯ অক্টোবর) উত্তর গাজার বেইত লাহিয়ায় কয়েক দফায় বোমাবর্ষণ করে আইডিএফ। এতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

তেলআবিবের দাবি, অস্ত্রাগার ধ্বংস করার লক্ষ্যে চালানো হয়েছে এই হামলা।

এর আগে, মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে উপত্যকায় হামলার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অঞ্চলের হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দিনভর হামলায় প্রাণ যায় কমপক্ষে ১০৪ ফিলিস্তিনির। পরে গাজায় অভিযান শেষ করার নির্দেশ দেয় তেলআবিব।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা 'ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসীদের' ওপর হামলা চালিয়েছে।

অপরদিকে হামাস জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজায় এক ইসরায়েলি সৈন্যের মৃত্যু ও চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছে। তবে এই হামলার সাথে হামাসের কোনও সম্পর্ক নেই বলে জানায় সংগঠনটি। সেইসাথে, ইসরায়েল চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনও কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তবে ইসরায়েলের সৈন্যদের লক্ষ্যবস্তু করা হলে 'প্রতিঘাত' করা উচিত বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram