ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৪
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫
আপডেট: অক্টোবর ১৬, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। তবে আর কোনো দেহাবশেষের সন্ধান মিলছে না আপাতত।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি মরদেহগুলো বের করে আনতে বিশেষ উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনে তারা অঙ্গীকারবদ্ধ। তবে পরিস্থিতির কারণেই লাগবে আরও কিছুটা সময়।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটি থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মরদেহ।

এর আগে, সোম ও মঙ্গলবার দুই দফায় আরও আট জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। তবে এগুলোর মধ্যে একটি মরদেহ নিহত ইসরায়েলির নয় বলে শনাক্তের কথা জানিয়েছে তেল আবিব।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram