ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৮
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫
আপডেট: অক্টোবর ১৪, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

ঝালকাঠি আওয়ামী লীগ নেত্রী কেকার বরিশালে রহস্যজনক মৃত্যু

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বরিশাল শহরের সদর রোডসংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থানকালে সোমবার রাতে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২০ সালে স্থানীয়ভাবে একটি বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কার হন।

ঝালকাঠির একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে শারমিন মৌসুমী কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন। এবং গ্রেপ্তার আতঙ্কে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুকে স্বাভাবিক বলছেন স্বামী লিটুসহ স্বজনেরা। তাদের দাবি, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শারমিন মৌসুমী কেকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

পুলিশ বলছে, স্বজনদের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যাচ্ছে, যা সন্দেহজনক মনে হচ্ছে।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ নেত্রীর মত্যু রহস্যজনক। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram