ঢাকা
প্রকাশিত : September 24, 2025
আপডেট: September 24, 2025
প্রকাশিত : September 24, 2025

তিতাসে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে তানভীর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া এলাকার বাইতুন সামাদ জামে মসজিদের সামনে হাবাদিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর কুমিল্লা শহরের কাপ্তান বাজার দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. রুবেল মিয়ার ছেলে। মাত্র একদিন আগে সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। তার নানা হাজী আব্দুল মালেক বারকাউনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নানার বাড়ি থেকে বের হয় তানভীর। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে নদীর পাড়ে তার একটি জুতা পাওয়া যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজ চালিয়ে গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মোহাম্মদ তামাদ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তবে স্থানীয়রা আমাদের আগেই শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram