ঢাকা
প্রকাশিত : September 24, 2025
আপডেট: September 24, 2025
প্রকাশিত : September 24, 2025

রাতভর বর্ষণের পর স্বাভাবিকের পথে কলকাতার বন্যা পরিস্থিতি

রাতভর বর্ষণের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতার বন্যা পরিস্থিতির। পানি নামতে শুরু করেছে শহরের বিভিন্ন স্থান থেকে। তবে এখনও জলাবদ্ধতা রয়েছে দমদম, সিঁথি, বরানগর, বেলঘরিয়াসহ বেশকিছু জায়গায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখে কলকাতা। মাত্র ৬ ঘণ্টায় রেকর্ড করা হয় ২৫১ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত। এতে ব্যাপক ভোগান্তিতে পড়ে জনজীবন। ব্যাহত হয় মেট্রো ও যান চলাচল। ফলে পূজোর ছুটি এগিয়ে নিয়ে এসে বন্ধ ঘোষণা করা হয় স্কুল-কলেজ।

অপরদিকে, মাত্র একদিনের দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এদের মধ্যে নয়জনেরই মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্টে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই শুরু হয় ভারি বৃষ্টিপাত। বৃহস্পতিবার আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এবার আগেভাগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে স্থানীয় প্রশাসন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram