ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩০
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫
আপডেট: জুলাই ৩১, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

ইউনিয়ন পরিষদে তালা ও সচিবকে তুলে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং ইউনিয়ন পরিষদের সচিবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে হিঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে নিত্যনন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু শিকদার জানান, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে পারছি না।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিনিগ্ধা দাস জানিয়েছেন, অভিযুক্তরা সচিবকে জোরপূর্বক তার কার্যালয়ে হাজির করে। বিষয়টি জানার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। সরকারি অফিসে তালা লাগানো একটি গুরুতর অপরাধ হওয়ায় জড়িতদের আটক করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জন আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সেই সাথে সচিব হাফিজুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের সাথে যারা জড়িত তাদের কোনরকম ছাড় দেওয়া হবে না।

এই ঘটনায় নিত্যানন্দপুর ইউনিয়নে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram