ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৮
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫
আপডেট: জুলাই ১৭, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

যশোরে তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

শহিদ জয়, যশোর: যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খার ছেলে বিল্লাল হোসেন খা (৩৮), একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫) ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজীর একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram