ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৬
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোর প্রতিনিধি: যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি। ৪৯ বিজিবি যশোরের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ মঙ্গলবার ভোররাতে যশোর নড়াইল সড়কের সদরের তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও ঘিবা গ্রামের শাহাজান আলীর ছেলে মহিনুর রহমান (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উক্ত স্থান থেকে ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করে। এরপর তাদের পকেট ও ম্যানিব্যাগের ভিতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৭০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলো। এর আগে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলো।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram