ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৪
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুর সদর থানার ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা কানিজ নাবা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল নাবা। এরপর তার আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়।

ঘটনার ৫ দিন পর সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চার বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে দুর্বৃত্তরা হত্যা করছে বলে তাদের ধারণা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram