ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৫
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫
আপডেট: মার্চ ৩, ২০২৫
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ২, আহত ১৮

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পিকআপের যাত্রী আরো ১৮ জন চা শ্রমিক।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ভাঙ্গা নামক এলাকায়। নিহতরা হলেন, আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

আহত ১৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে তাদের অন্য বাগানে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পিকআপে থাকা ২ জন চা শ্রমিক নিহত ও ১৮ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram