ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৪
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫
আপডেট: মার্চ ৩, ২০২৫
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

মহাসড়কে পড়েছিল মোটরসাইকেল আরোহীর টুকরো টুকরো মরদেহ

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও পিকআপ ড্রাইভারসহ মোট ৩ জন আহত হয়েছে।

রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই মোটরসাইকেল সড়কের উপর গর্তে পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে একজন নিহত ও আরও একজন আহত হয়। এর আগে, একইদিন সকাল ৮টার দিকে ভাঙ্গাগামী একটি পিকআপ রাস্তার ওপর গর্তে পড়ে ড্রাইভারসহ দুইজন আহত হয়।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতায় দুর্ঘটনা দুইটি ঘটেছে। এই দুর্ঘটনার দায় তাদের নিতে হবে।

সড়ক ও জনপথ বিভাগ রাস্তা মেরামত ও রাস্তা সম্প্রসারণে কাজ করছে। ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত মহাসড়কের ওপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী রাস্তার গর্তগুলো দ্রুত মেরামতের জোর দাবিও জানিয়েছে ইতোমধ্যে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজৈর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল উপজেলার আউড়ামাঠ এলাকায় সড়কের গর্তে পড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন ২ জনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হয়। এসময় আরোহীর মরদেহ রাস্তার ওপর টুকরো টুকরো হয়ে পড়ে থাকে।

উল্লেখ্য, ফায়ারসার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram