ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

‘ঝুঁকিপূর্ণ’ বাতাসে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, ধারেকাছেও নেই কেউ

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল আটটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, ৩৩৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। এদিন সকালে বায়ুদূষণের তালিকায় ঢাকার আশপাশে কোনো শহরকে দেখা যায়নি। পরের স্থানে থাকা দিল্লির থেকে ১৩১ পয়েন্টে এগিয়ে ঢাকা।

দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২০৫, সেখানকার বাতাস নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমারের শহর ইয়াংগোন, তাদের স্কোর ১৯৬। আইকিউএয়ার’র ভাষ্য অনুযায়ী সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ’।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram