ঢাকা
প্রকাশিত : August 28, 2024
আপডেট: August 28, 2024
প্রকাশিত : August 28, 2024

শঙ্কা কাটছে ধীরে ধীরে, বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে গোমতীর পানি

অবশেষে বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান।

তিনি জানান, গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

এর আগে, গত ২২ আগস্ট রাতে গোমতীর পানি বিপৎসীমার স্মরণকালের সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেদিন রাতে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওইদিন দিবাগত রাত ১২টার দিকে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বাঁধ ভাঙার পর থেকে কমতে থাকে গোমতীর পানি। পরদিন শুক্রবার ও শনিবার বিপৎসীমার ১ সেন্টিমিটার কমতে থাকে। রোববার ও সোমবার ৩-৭ সেন্টিমিটার কমে প্রবাহিত হয়। সোমবার পর্যন্ত পানির প্রবাহ ছিল বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram