ঢাকা
প্রকাশিত : August 28, 2024
আপডেট: August 28, 2024
প্রকাশিত : August 28, 2024

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ তুড়িতে উড়িয়ে দাপুটে পারফম্যান্সে শিরোপা জয় করেছে মারুফুল হকের শিষ্যরা।

প্রথম দুই গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

দলের বেহাল পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাবে একটি গোলও পেয়ে যায় তারা।

দেশের খ্যাতিমান কোচ মারুফুলের হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামাল ছেলেরা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram