ঢাকা
প্রকাশিত : October 20, 2024
আপডেট: October 20, 2024
প্রকাশিত : October 20, 2024

হ্যারি কেইন তাণ্ডবে জয়ে ফিরল বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় স্টুটগার্টকে উড়িয়ে দিয়ে লিগে দুই ও সব প্রতিযোগিতা মিলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। শনিবার (১৯ অক্টোবর) আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে জেতে জার্মানির সফলতম ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি দু’দল। একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র-তে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর দু’দলই আক্রমাণত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫১তম মিনিটে গোলমুখে একটি সুবর্ণ সুযোগ হারানোর ছয় মিনিট পর দলকে এগিয়ে নেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। লিগে গত দুই রাউন্ডের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচেও গোলের দেখা পাননি কেইন। এছাড়া গত সপ্তাহে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেও গোল পাননি তিনি। গোলখরা কাটানোর ঠিক তিন মিনিট পর বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। আর ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। শেষদিকে, ৮৯তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।

চলতি মৌসুমে লিগে এটা কেইনের দ্বিতীয় হ্যাটট্রিক। আসরে তার মোট গোল হলো আটটি। চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে দলের ৯-২ ব্যবধানে জয়েও হ্যাটট্রিক করেছিলেনীই ইংলিশ ফরোয়ার্ড।

উল্লেখ্য, সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ফ্রেইবুর্ক ও বায়ার লেভারকুজেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram