ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৮
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬
আপডেট: এপ্রিল ২৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন না।

ট্রাম্পকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, সব তাস এখন যুক্তরাষ্ট্রের হাতেই। ইরান চাইলে যেকোনো সময় যুক্তরাষ্ট্রে ফোন করতে পারে। কিন্তু শুধু বসে থেকে অযথা কথা বলার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট নিতে হবে না।

অথচ, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য আগামীকাল সকালে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু'জন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এমনকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার (২৫ এপ্রিল) ফক্স নিউজকে বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ২য় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি পাকিস্তানকে পুরোটা সময়জুড়ে মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে অসাধারণ নেতৃত্বের জন্য 'ইনক্রেডিবল ফ্রেন্ডস' সম্বোধন করে ভূয়সী প্রশংসা করেন।

কিন্তু হঠাৎ করেই ট্রাম্পের এমন ঘোষণা রীতিমতো যুদ্ধের পরিস্থিতি ও তাৎপর্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram