

ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের আইএআই-এর লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোহ হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে থাকা একটি মার্কিন গোয়েন্দা বিমানকেও লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা।
তবে এসব হামলার বিস্তারিত প্রকৃতি সম্পর্কে কিছু জানানো হয়নি। এমনকি আল জাজিরা এসব খবেরর তথ্য যাচাই করতে পারেনি। এছাড়াও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

