ঢাকা
প্রকাশিত : March 18, 2026
আপডেট: March 18, 2026
প্রকাশিত : March 18, 2026

ইরান ইস্যুতে ন্যাটোর সাহায্যের অস্বীকৃতিকে 'বোকামিপূর্ণ ভুল' বলে মন্তব্য ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশিরভাগ ন্যাটো মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা ইরানে দেশটির সামরিক অভিযানে জড়িত হতে চায় না। ন্যাটোর এই পদক্ষেপকে ' অত্যন্ত নির্বোধ ভুল' বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের দেওয়া প্রশ্নের উত্তরের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

ট্রাম্প বলেন, সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু তারা সাহায্য করতে চায় না। আমরা মনে করি এটা বেশ হতবাক করার মতো। তবে ন্যাটো দেশগুলো এতে জড়িত হতে না চাইলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধকে সমর্থন করছে বলেও জানান তিনি।

ন্যাটো মিত্রদের পিছিয়ে থাকার জন্য তিনি প্রতিশোধ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমানে এ বিষয়ে তার কিছু ভাবা নেই। তিনি অতীতে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিলেও আজ সেই বিষয়টি উত্থাপন করেননি।

মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন ব্যবহার করে ট্যাংকারগুলোর জন্য প্রণালিটি কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার পর, হরমুজ প্রণালি পাহারা দিতে দেশগুলোকে সাহায্য করার আহ্বান জানান ট্রাম্প।

উল্লেখ্য, এই প্রণালি দিয়েই বিশ্বের ২০% তেল পরিবহন করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram