ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৯
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬
আপডেট: মার্চ ৮, ২০২৬
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি ইরানের, 'মিথ্যা' বলছে ট্রাম্প প্রশাসন

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আজ ৯ম দিন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে বলে দাবি করেছেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি।

শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন, কৌশলে মার্কিন প্রশাসন এই বন্দি হওয়ার খবরটি ধামাচাপা দিতে চাইছে।

তবে লারিজানির এই দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, 'এসব মিথ্যা কথা। ইরান বিভ্রান্তি ছড়াচ্ছে।'

মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর (সেন্টকম) একজন মুখপাত্রও ইরানের দাবিকে 'ভিত্তিহীন অপপ্রচার' বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram