

ইরানের পাল্টা হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কিঞ্চিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েচেহ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ 'অপারেশন এপিক ফিউরি' অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একজন ব্যক্তি, 'মারা গেছেন'।
তবে ইরানের ২টি গণমাধ্যমের দাবি, সুস্থ আছেন ইরানের সর্বোচ্চ নেতা।

