

পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম প্রধান দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন বুধবার সন্ধ্যার পর রমজান মাস শুরু হবে। এবং বৃহস্পতিবার হবে প্রথম রোজা। খবর গালফ নিউজের।

