ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৮
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩

মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত তিন জন। দগ্ধ ও আহত হয়েছে আরও কমপক্ষে ৭০ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।

ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে দুর্ঘটনার শিকার ট্রাক ও গাড়িগুলো। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানি বাড়বে বলে শঙ্কা রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram