ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৫

ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারাল আরও ৭৮ ফিলিস্তিনি

গাজা সিটি দখলের পরিকল্পনার জেরে আরও জোরদার ইসরায়েলি বাহিনীর নারকীয়তা। গেলো ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফের অভিযানে প্রাণ হারিয়েছে আরও ৭৮ ফিলিস্তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরায় জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অন্তত ৩২ জন। যাদের বেশিরভাগই শিশু।

মূলত, গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় অভিযানের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করা হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের রিপোর্ট অনুযায়ী, বোমার আঘাতে আগুন লেগে গেছে আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকার অস্থায়ী তাবুগুলোতে। প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন। গুরুতর আহত অন্তত ৩।

গাজা সিটি থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার টার্গেট চালানো হচ্ছে হামলা। এরই মধ্যে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ হাজার।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram