ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫
আপডেট: আগস্ট ৩১, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন। এতে আহত হয়েছেন শতাধিক।

শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় লাইনচ্যুত হয় ‘মারসা মাতরুহ’ নামের ট্রেনটির সাতটি বগি।

কর্মকর্তারা জানান, দুটি বগি উল্টে যায়। সাহারা মরুভূমির পাশেই ফোকা ও জলাল স্টেশনের মাঝের রেলপথে হয় এ দুর্ঘটনা।

তবে এমন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram